হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২২ | ৩:৪৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য অয়োজনে শেষ হলো বর্ষবরণ উৎসব। পুরনো সকল বাধাবিপত্তি পেরিয়ে নতুন দিনের সূচনায় বাংলা নববর্ষ ১৪২৯। মহামারি করোনা ভাইরাসের কারনে দুই বছর বাংলা বর্ষবরণ করতে পারেনি বাঙালীরা।

তাইতো এ বছর প্রাণের এ উৎসবে মেতে উঠেছে সবাই। বৃহস্পতিবার সকালে বর্ষবরণ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানান ধরনের উদ্যোগ। সকালে উপজেলা প্রাঙ্গন হতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

পরে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ,সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানমসহ উপজেলার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা