
ছয়টি তালা ভেঙ্গে নিয়ে গেলো তিনটি অটোরিকশা
Link Copied Successfully!


মাত্র ১৭ দিন আগে কিস্তি ও দার দেনায় ক্রয় করা হয় তিনটি অটোরিকশা। ১৮ দিনের মাথায় দুঃসংবাদ। গ্যারেজের ছয়টি তালা ভেঙ্গে নিয়ে গেলো তিনটি অটোরিকশা।
ঘটনাটি হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া সেকান্দার আলী বেপারী বাড়ির সংলগ্নে ঘটে।
অটোরিকশার মালিক মিঠু হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সে গাড়ি গ্যারেজে রেখে যায়। রাত ১২টা থেকে ভোর রাতের মধ্যেই চোরচক্র তার গাড়ি গুলো নিয়ে যায়। পূর্বের শত্রুতার জের ধরেই তার গাড়ি গুলো নিয়ে যাওয়া হয়েছে বলে দাবী করেন মিঠু।


চার লাখ টাকা ঋণ করে গাড়িগুলো ক্রয় করে মিঠু । পরিবারের আর্থিক যোগান দেওয়ার শেষ সম্বল কেড়ে নিয়েছে চোরচক্র।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করবে ক্ষতিগ্রস্ত মিঠু।


























