শাহরাস্তিতে প্রেমিকাকে ডেকে এনে গণধর্ষণ: গ্রেফতার দুই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১১, ২০২২ | ৪:৫০
Link Copied Successfully!

শাহরাস্তিতে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার রঘুরামপুর গ্রামের মোঃ মেহেদী হাসান ও তার বন্ধু যাদবপুর গ্রামের আবু সালেহ । সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।

তিনি বলেন, ধর্ষণের শিকার তরুনী কুমিল্লার মরোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। ২ মাস আগে ধর্ষক মো: মেহেদী হাসানের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেমের সূত্রধরে গত ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রেমিক মেহেদী হাসান তাকে যাদবপুর গ্রামের একটি ব্রীজের পার্শ্বে আসতে বলে। সেখানে গেলে তার প্রেমিক মেহেদী হাসান ও তার বন্ধুরা মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং নগ্ন ছবি ধারণ করে।

বিজ্ঞাপন

পরে ৮ এপ্রিল ২নং আসামি আবু সালেহ ধর্ষিতার মাকে ফোন দিয়ে নগ্ন ছবির ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ফেইসবুক সহ সামাজিক যোগাযেগ মাধ্যমে ছড়িয়ে হবে হুমকি দেয়। পরে রোববার সন্ধ্যায় ধর্ষিতা নিজে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে পুলিশ। এবং সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। অপর আসামি দ্বীন ইসলামকে আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা