
গাঁজাসহ সুবিদপুরের সোহাগ গ্রেফতার
Link Copied Successfully!


হাজীগঞ্জে গাঁজা সহ একজনকে আটক করে থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় এসআই ইউনুস মিঞা ও এএসআই রেজাউল করিম হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর দক্ষিণ পাড়া দুলাল মজুমদারের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের তমিজ উদ্দিন মিজি বাড়ির মো: সোহাগ(২০) কে ৫০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে।


অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।


























