বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাই-বোনদের দ্বন্দ্ব

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩১, ২০২২ | ৫:৪০
Link Copied Successfully!

বাবার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি ১৯০ শতাংশ। দুই ভাই চার বোনের মধ্যে এখনো ভাগ-বাটোয়ারা হয়নি।  এরইমধ্যে ছোট ভাই বড় ভাইয়ের সম্পত্তিতে এসে ভবণ নির্মাণ করার অভিযোগ উঠেছে। দুই ভাইয়ের সম্পত্তি দ্বন্দ্বে এখন বোনেরাও ভাইদের কাছে সম্পত্তি চান। ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ বলাখাল বেপারী বাড়ীতে।

বড় ভাই মোস্তাক আহম্মেদ জানান, তার চার বোন সম্পত্তি নিবে না। গেল বছর বড় বোনের বাসায় বসে বাবার রেখে যাওয়া সম্পত্তিগুলো দুই ভাই করে দুই ভাইকে দেয়া হয়। এর আগে মা থাকতেও এমন সিদ্ধান্ত ছিল। তারপরও বিএস খতিয়ানে ভাই-বোনদের নাম রয়েছে। বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগ হয়নি।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম ও  শাহজাহান বলেন, সম্পত্তিগুলো ১৫ বছর ধরে সমানভাগে ভোগ দখল করে আসছে দুই ভাই।

বিজ্ঞাপন

সম্পত্তির বিষয়ে জানতে চাইলে মোস্তাক আহম্মেদের ছোট ভাই মঞ্জুর আহমেদের মুঠফোন বন্ধ পাওয়া যায়। তবে তাদের ছোট ভগ্নিপতি মো. হারুন জানান, বড় ভাই একাই সব সম্পত্তি ভোগ করছে। ছোট ভাই মঞ্জুরের কিডনি সমস্যায় ভুগছেন। সম্পত্তি চাইতে যাওয়ায় মিথ্যা চাাঁদাবাজীর মামলায় দেয় মোস্তাক আহম্মেদ।

বলাখাল বেপারী বাড়ীর মৃত হাফেজ আবদুর রহমানের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধ নিরসন ও সম্পত্তির সুসম বন্টন হোক এমন প্রত্যাশা এলাকাবাসীর। পপুলার বিডিনিউজ , হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা