মতলবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Default User
মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেটঃ মার্চ ২৯, ২০২২ | ১১:৪৩
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলায় কাচিয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিমের অপসারণের দাবিতে সোমবার দুপুরে উপজেলার কাচিয়ারা-নায়েরগাঁও-পিতামবর্দী সড়কে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের লাগাতার অনুপস্থিতি ও নানা অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সম্মিলিতভাবে ওই কর্মসূচির আয়োজন করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিমের অপসারণ চেয়ে সোমবার বেলা ১২টায় উপজেলার কাচিয়ারা এলাকায় কাচিয়ারা-নায়েরগাঁও-পিতামবর্দী সড়কে ওই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি শাহজাহান সরকার, সহকারী প্রধান শিক্ষক মো.নাসির উদ্দিন, অভিভাবকদের পক্ষে আনাস সরকার, শিক্ষার্থী মাহমুদা আক্তার ও দেলোয়ার হোসেন প্রমুখ। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ দুই শতাধিক লোক অংশ নেন।

এদিকে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিম বলেন, তিনি তার শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছ থেকে নিয়ম মেনে ছুটি নিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব