
তিন শতাধিক অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলো প্রবাসী


তিন শতাধিক অসহায়ের মাঝে ইফতার বিতরণ করলো প্রবাসী মোরশেদ আলম। সামনেই পবিত্র মাহে রমজান। রমজানকে ঘিরে কেনাকাটা আর ইফতার সামগ্রী ক্রয় করতে ব্যস্ত যখন বৃত্তবানরা তখন তাদের মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ই থাকে না অসহায়দের।
সেই পবিত্র মাহে রমজানকে ঘিরে তিন শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামের প্রবাসী মোরশদ আলম।
সোমবার সকালে তার বাসভবনে তিন শতাধিক অসহায়ের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেন প্রবাসী মোরশেদ আলমের একমাত্র সন্তান ইসমাইল হোসেন মানিক। ওই সময় প্রবাসী মোরশেদ আলমের ছেলে ইসমাইল হোসেন মানিক জানান, অনেক অসহায় পরিবারের রমজান মাসে ইফতার সামগ্রী ক্রয় করার ক্ষমতা থাকে না। তাই অসহায়দের মাঝে তাদের এই ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ।


তিনি আরো জানান, ইফতার সামগ্রীর মধ্যে মুড়ি, খেজুর, তৈল, ছোলা, মটর, চিনি ইত্যাদি বিতরণ করা হয়। ওই সময় ইফতার সামগ্রী পেয়ে খুশিতে দুই হাত তুলে আল্লাহর কাছে প্রবাসী মোরশেদ আলমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন।


























