
আড়াই’শ পরিবারকে ইফতার সামগ্রী দিলেন প্রবাসী
Link Copied Successfully!


হাজীগঞ্জের দুই গ্রামের আড়াইশ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিলেন প্রবাসি আকতার হোসেন নসু।
তিনি সৌদি আরব হাইল কেন্দ্রীয় যুবলীগের আহবায়ক।
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যপুর উ: ইউনিয়নের মৈশামুড়া গ্রামের বাসিন্দা আকতার হোসেন মৈশামুড়া ও মোহাম্মদপুর গ্রামের অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করেন।


বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে তেল, পেঁয়াজ, বুট ডাল, ছোলা, মুড়ি আলুসহ অন্যান্য ইফতার সামগ্রী। আকতার হোসেনের উদ্যোগে এ ইফতার সামগ্রী রাতের আঁধারে বাড়ি বাড়ি অসহায় পরিবরের মাঝে পৌছে দেয়া হয়।
প্রবাসি আক্তার হোসেন প্রতি বছর অসহায়দের মাঝে ইফতার সামগ্রী, ঈদে কাপড় এবং বিভিন্ন প্রতিষ্টানে দান করে থাকেন। প্রবাস থেকে মুঠোফোনে তিনি জানান, আমি দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি সকলের কাছে দোয়া চাই। আমার মৃত বাবার জন্য সকলের কাছে দোয়া চাই।


























