
হাজীগঞ্জের রাজারগাঁও ইউপিতে কমিউনিটি পুলিশিং সভা
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২১ মার্চ) বিকালে হাজীগঞ্জ থানার আয়োজনে ৫ নং বিটে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী, নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ কল্পে সচেতনতামূলক পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদী মিয়ার সভাপতিত্বে ও হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবাইর সৈয়দ।
ওই সময় তিনি বলেন, এলাকায় অনৈতিক কর্মকান্ডে যারা জড়িত রয়েছে তাদের তথ্য দিন। ওই সময় হাজীগঞ্জকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে সহযোগিতা চেয়েছেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল।
আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলী আশরাফ স্বর্ণকার,ইউনিয়ন আওয়ামীলীগের ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র সদস্য মোস্তাফিজ মাস্টার,সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহ নেওয়াজ মুন্সী প্রমুখ।



























