আমিই খেলোয়াড় আমিই প্রেসিডেন্ট আমিই কোচ

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ জুলাই ৯, ২০২০ | ৬:০৩
Link Copied Successfully!

মঙ্গলবার সেরি-এ লিগে জুভেন্টাসের অবাক হার দেখেছে ফুটবলবিশ্ব। দ্বিতীয়ার্ধের আট মিনিট না যেতেই টপাটপ দুই গোল করে ২-০ তে এগিয়ে থেকেও ম্যাচ শেষে হার হয়েছে জুভেন্টাসের।

২ গোল পিছিয়ে থেকেও সেই ম্যাচ শেষে এসি মিলানের কাছে ৪-২ গোলে হারে রোনাল্ডোরা।

আর এসি মিলানের এই অবিশ্বাস্য জয়ের মূল নায়ক জ্লাটান ইব্রাহিমোভিচ।

বিজ্ঞাপন

মঙ্গলবারের সেই ম্যাচটি ছিল যেন রোনাল্ডো বনাম ইব্রাহিমোভিচের।

আর সেই দ্বৈরথে পর্তুগিজ তারকাকে হারিয়ে বিস্ফোরক সব মন্তব্য করলেন মিলানের এই সুইডিশ ফরোয়ার্ড।

মঙ্গলবার সংবাদমাধ্যম ডিএজেডএনকে ইব্রাহিমোভিচ বললেন, আমি যদি মৌসুমের শুরু থেকেই এসি মিলানের হয়ে খেলতাম তো স্কুদেত্তোই (লিগ শিরোপা) জিতেই নিতাম। এখানে আমিই প্রেসিডেন্ট, আমিই কোচ এবং আমিই খেলোয়াড়। যদিও শুধু খেলোয়াড় হিসাবে বেতন পাই।

বিজ্ঞাপন

যদিও বাকি সব ম্যাচে জিতলেও এবার শিরোপা পাওয়ার কোনোই সম্ভাবনা নেই এসি মিলানে। কারণ পয়েন্ট টেবিলে ক্লাবটির অবস্থান পঞ্চম।

৩১ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস, দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৬৪। আতালান্টার পয়েন্ট ৬৩। আর ৩১ ম্যাচ শেষে এসি মিলানের ঝুলিতে জমেছে মাত্র ৪৯ পয়েন্ট।

তথ্যসূত্র: গোল ডট কম

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা