
হাজীগঞ্জে অপরাধীদের বিষয়ে সুপারিশ না করার আহবান পুলিশের


মজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে হাজীগঞ্জ থানা প্রাঙ্গনে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের সভাপতিত্ব ও তদন্ত পরিদর্শক ইব্রহিম খলিলের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ (পিপিএম)।
ওই সময় তিনি মাদক,ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি ও জনসাধারণের কাছে সহযোগিতা চান।
ওপেন হাউজ ডেতে সমাজের বিভিন্ন আইনশৃঙ্খলা নিয়ে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলী আশরাফ দুলাল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন, পৌর প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সী মো. মনির, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাবিহা সুলতানা, সাধারণ সম্পাদক গাজী মো. সালাউদ্দিন, ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে কাজী মোশারফ হোসেন মিন্টু ও কাজী শাহিদুজ্জামাল ঝুটন প্রমুখ।




























