
হাজীগঞ্জে রাজারগাঁও ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শুক্রবার বিকালে রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আইনুদ্দিন মিজি বাড়ি প্রাঙ্গণে ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. ফজলুল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহীম কাজী মামুন ও যুগ্ম আহবায়ক মোঃ বাসার আহম্মেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল।
বক্তব্য শেষে তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ঘোষণার আহবান জানান।
এ সময় সভাপতি পদে ইব্রাহিম কাজী মামুন, ওবায়েদ উল্যাহ ও সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাশার আহম্মেদ ও জালাল তপাদার তাদের নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করেন। মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হুমাযুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মারুফ খান রাসেল, আবু সায়েম মিয়াজী ও শাহিদুল ইসলাম সাহেদ প্রমুখ।


এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শাহআলম খাঁন, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান নেসার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, ছাত্রদলের সভাপতি নকিব হোসেন, ছাত্রনেতা আব্দুল কাদের ও হারেস খাঁন।
ওয়ার্ড যুবদলের পক্ষে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ডের সভাপতি জাকির শেখ, ২নং ওয়ার্ডের সভাপতি মো. মাহবুবুর রহমান, ৩নং ওয়ার্ডের সভাপতি মো. সেলিম বকাউল ও সাধারণ সম্পাদক শরীফ পাটওয়ারী, ৪নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম মুন্সী, ৫নং ওয়ার্ডের সভাপতি মো. শাহআলম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মামুন বেপারী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আশ্বাদ মিজি, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও ৯নং ওয়ার্ডের সভাপতি আবু জাফর খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী ও শুকুর আলম বেপারীসহ ইউনিয়ন বিএনপি, উপজেলা ও ইউনিয়ন যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
E/N


























