
হাজীগঞ্জ সদর ইউনিয়নে সুবর্ণ জয়ন্তী পালিত
Link Copied Successfully!


মহান স্বাধীনতার ২০২২ সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার ৩ মার্চ বিকেল ৪ টায় ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে কক্ষে মহান স্বধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউ,পি সচিব ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সোলায়মান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, নবনির্বাচিত চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব বিটিস, বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন প্রমুখ।




























