চৌমুহনী ডি. এস. আলিম মাদ্রাসায় নবীন বরণ ও সংবর্ধনা

Default User
মো. মজিব পাটোয়ারী
আপডেটঃ মার্চ ৩, ২০২২ | ৪:১৪
Link Copied Successfully!

কচুয়া উপজেলার চৌমুহনী ডি.এস. আলিম মাদ্রাসায় নবীন বরন, ছবক প্রদান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার চৌমুহনী ডি.এস. আলিম মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ছাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সর্দারের সর্ঞ্লনায় অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী আবদুল আল নোমান। অনুভূতি প্রকাশ করেন নবীন শিক্ষার্থী মাসুম বিল্লাহ্, জাহিদুল ইসলাম, ফারজানা আক্তার, সানজিদা আক্তার মীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে-ই-আলম রিহাত। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সফিকুল ইসলাম পাঠান স্বপন, জাপান তাগুচি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান গাজী মো. আব্দুল হক, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম।

বিজ্ঞাপন

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন রাষ্ট্র বিজ্ঞানের প্রভাশক শাহ কামাল ভুইয়া, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার, সাবেক ইউপি সদস্য ফারুক আহমেদ।

অনুষ্ঠানে এ মাদ্রাসা থেকে এবারের দাখিল পরিক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিপাপ্ত শিক্ষার্থী সানজিদা শরীফ রেশমাকে সংবর্ধনা দেয়া হয়। সে এ মাদ্রাসা থেকে ৮ম শ্রেনীতে ও ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা