হাজীগঞ্জ থানার সদ্যবিদায়ী ওসি হারুনুর রশিদকে বিদায়ী সন্মাননা প্রদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১, ২০২২ | ১০:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদের বদলী জনিত বিদায়ী উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়( হাজীগঞ্জ সার্কেল) এর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, বিপিএম বার সন্মাননা স্মরণ ক্রেস্ট তুলে দেন।

বিজ্ঞাপন

উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সন্মাননা স্মরণ ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সদ্যবিদায়ী ওসি হারুনুর রশিদ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে হাজীগঞ্জে কর্মজীবনের স্মৃতিচারন করে বলেন আমি চাঁদপুর জেলা পুলিশে যোগদানের পর সর্বশেষ হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দায়িত্ব পালন পর্যন্ত জেলায় চারজন দক্ষ ও সৎ মেধাবী এসপি স্যার পেয়েছি, পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপারগন অন্তত ক্লীন ইমেজের ব্যক্তিত্ব হওয়ার সুবাদে দায়িত্ব পালনকালে স্যারদের যথেষ্ট দিকনির্দেশনা ও সহযোগীতা পেয়ে জনগণের জানমান নিরাপত্তায় নিরলস ভাবে কাজ করতে পেরেছি। চাঁদপুরের মানুষের সাথে আমার সম্পর্ক ছিল গভীর, সবসময় আমি স্হানীয় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকদের সুপরামর্শ পেয়েছি।
আমি চাঁদপুর কর্মজীবন অতিক্রমকালে সত্যিই উপলব্ধি করতে পেরেছি পুলিশ জনগণের বন্ধু, আর জনগণের সাথে সুসম্পর্ক থাকলেই আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে পুলিশের কষ্ট লাগব হয়।

বিশেষ করে আমাদের হাজীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বিপিএম বার স্যার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল আমাকে দায়িত্ব পালনে সর্বাত্মক দিকনির্দেশনা ও সহযোগীতা করায় আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে হাজীগঞ্জের এই পবিত্র ভূমির সকল জনসাধারণের জন্য শুভকামনা করছি, হাজীগঞ্জবাসী আমার জন্য দোয়া করবেন আমি যেন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারি।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারী হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসির) সিলেট রেঞ্জ এ বদলীর আদেশ হয়, এবং সেইদিনই চাঁদপুর জেলা ডিটেকটিভ ব্রাঞ্চ( ডিবি)তে কর্মরত জোবাইর সৈয়দ কে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা