হাজীগঞ্জে ২৫ বছর পর বন্ধুদের মিলন মেলা

Default User
হোসেন বেপারী
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২২ | ৮:২২
Link Copied Successfully!

২৫ বছর হয়ে গেল এইচএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান। তারপর আর দেখা হয়নি-কথা হয়নি অনেকের। সেই বিদায় অনুষ্ঠানের মাঠে ২৫ বছর পর সব বন্ধুরা হেমিলনের বাঁশির সুরে যেন জড়ো হলো। জানাশোনা হলো একে অপরের দিনকাল।

বলছিলাম হাজীগঞ্জ উপজেলায় ১৯৯৭ সালের এসএসসি ও ১৯৯৯ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের কথা। দিন ব্যাপী ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী ও পুণর্মিলনী উৎসবে স্মৃতিচারণ আর আনন্দময় মেতে উঠলেন সবাই।
শুক্রবার সকাল থেকে হাজীগঞ্জ মডেল কলেজ ক্যাম্পাসে খাওয়া-দাওয়া, হাসি-খুশি,আড্ডা আর গানে মেতে উঠে তিন শতাধিক বন্ধুরা। তবে খাবার আইটেমে সকাল থেকে ফুচকা কপি আর জিলাপী ছিল আনলিমিটেড। যে যার ইচ্ছে মতো এই তিনটি খাবার যত খুশি খেয়েছেন।
ওইসময় তাদের পরিবারের লোকজনও বর্ণাঢ্য এ অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার সেলের মহা-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে পুরোনো বন্ধুদের সাথে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে হাজীগঞ্জ মডেল কলেজের ক্যাম্পাস।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উদযাপন কমিটির আহবায়ক রোটারিয়ান কমল, প্রধান সম্বনয়ক ফরিদুল ইসলাম, সদস্য সচিব মো. আহসান হাবীব ফিরোজ, যুগ্ন আহবায়ক মো. মহিব উল্ল্যাহ বাহার, মো. শাহাব উদ্দিন, জিএম আনোয়ার হাসান আহম্মেদ সুজন, মো. দেলোয়ার হোসেন। সাংস্কৃতিক উপ- কমিটির আহবায়ক কাজী গোলাম ছরওয়ার দিদারের পরিচালনায় প্রথমেই কোরআন তেলাওয়াত, গিতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পর বাচ্চাদের জন্য চামচ মারবল খেলা, ব্যঙ খেলা, ট্রেনিস বল থ্রু খেলা, মহিলাদের চেয়ার খেলা ও হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়।
পড়ন্ত বিকালের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী ড্র ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে রাতে সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা