হাজীগঞ্জে যুবসমাজের উদ্যোগে মাহফিল সম্পন্ন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২ | ১২:৩৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন, শ্যামলী গুচ্ছ গ্রামে যুবসমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুনন্নবী(দঃ) উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার গুচ্ছ গ্রামের বাইতুল ফালাহ্ জামে মসজিদ মাঠে বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পাওয়ার সেলের মহা-পরিচালক, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ,আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

জনাব মোঃ তারেকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশিষ্ট আলেমেদ্বীন হজরত মাওঃ শেখসাদী আব্দুল্লাহ সাদকপুরী পীর সাহেব।

বিশেষ অতিথি ছিলেন ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল, মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জনাব মুনছুর আহমেদ বিপ্লব, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ ফিরোজ আহম্মেদ হীরা, কনা ঝিক্জক ব্রিকস এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ মহিন উদ্দিন মাঈনু।

বিজ্ঞাপন

এছাড়া ও উক্ত মাহফিলে ওয়াজ করেন কাকৈরতলা আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মমিন ফারুকী সাহেব, আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম মাওলা, হযরত মাওলানা শায়ের মোঃ এমদাদ হোসেন আল-আবেদী। অতিথি হিসেবে ছিলেন সাবেক ছাত্রনেতা মাহবুব চৌধুরী, হোসেন মীর, নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, মামুন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউপি সদস্য আক্তার, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আঃ মমিন, ওয়ার্ড আওয়ামী লীগ এর সাঃ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,
৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন ফরিদ, সাধারণ সম্পাদক, মোঃফিরোজ মিয়াজী সহ সমাজের মান্যবর ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা