মাতৃভাষা প্রত্যেকটি জাতির জাতিসত্তা বিকাশের অনবদ্য মাধ্যম : সাংসদ রুহুল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২২ | ১২:২৩
Link Copied Successfully!

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, মাতৃভাষা প্রত্যেকটি জাতির জাতিসত্তা বিকাশের অনবদ্য মাধ্যম। মাতৃভাষা ব্যতীত আত্মপরিচয় ও আত্মমর্যাদা সমৃদ্ধ হয় না। তাই পৃথিবীর প্রতিটি জাতিগোষ্ঠীই তার মাতৃভাষাকে মর্যাদা দিয়ে থাকে। মাতৃভাষার মর্যাদার ওপর ভিত্তি করেই একটা জাতিকে এগিয়ে যেতে হয়।

এই পথচলায় বিপত্তি ঘটে পরাধীন জাতির। যেটি আমাদের বাঙ্গালি জাতির ক্ষেত্রে ঘটেছিল। তিনি আরো বলেন, ১৯৯৯ সালের ইউনেসকোর ৩১ তম সম্মেলনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি ১৮৮ টি দেশের সমর্থনে পাশ হয়,ভাষার জন্য আত্মবিসর্জনের দৃষ্টান্ত স্থাপনের ইতিহাস আন্তর্জাতিক মর্যাদায় অভিষিক্ত হয়।

২১শে ফেব্রুয়ারি ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি একথাগুলো বলেছেন। আলোচনার আগে মতলব উত্তর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পন করেন চাঁদপুর -(মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ রুহুল আমিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব এম.এ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজী শরিফুল হাসান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহজাহান কামাল,উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন সুফল,শাহীনা আক্তার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাসিরাজ লস্কর, জনাব শহীদুল্যা মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান সহ আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন মতলব উত্তর উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ,ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব