ভারতের ঐতিহাসিক ম্যাচে রেকর্ড গড়লেন কোহলি-চাহাল

Default User
স্পোর্টস ডেস্ক 
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২২ | ১২:০৫
Link Copied Successfully!

ভারতের ঐতিহাসিক ম্যাচে রেকর্ড গড়লেন বিরাট কোহলি ও যুজবেন্দ্র চাহাল। একজন ম্যাচের সেরা হলেন আর রেকর্ডও গড়লেন। অন্যজন ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও রেকর্ড গড়লেন। 

প্রথমজন যুজবেন্দ্র চাহাল। যিনি পোলার্ডদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। এবং আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১০০তম উইকেট নেওয়ার নজির গড়লেন। আর ঘরের মাঠে ৫০০০ ওয়ানডে রানের রেকর্ড গড়া দ্রুততম ক্রিকেটার হলেন ভিরাট কোহলি।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে কোহলির এই রেকর্ডের জন্য দরকার ছিল মাত্র ৬ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ান ডেতে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। কিন্তু তাতেই রেকর্ড গড়ে ফেললেন তিনি।মাত্র ৪টি বল খেলেন কোহলি। তার মধ্যে দুইটি ছিল চার। এরপরই দেশের মাঠে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০০ ওয়ানডে রান পূর্ণ করে ফেলেন তিনি। আর সেই সঙ্গে ভেঙে দিলেন শচীনের রেকর্ড। মাস্টার ব্লাস্টার ১২০টি ইনিংসে এই নজির গড়েছিলেন। আর সেখানে কোহলি আজ ঘরের মাঠে ৯৬তম ওয়ানডে ইনিংসে সেই রেকর্ড করলেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে কোহলি ঢুকে পড়লেন শচীন-পন্টিং-ক্যালিসদের এলিট গ্রুপে। দেশের মাটিতে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার (৬৯৭৬)। দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিং (৫৪০৬)। তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক কালিস (৫১৭৮)। এবং চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি (৫০০২)।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা