
কচুয়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া থানার অফিসার ইনচার্জ এর দিক-নির্দেশনায় কচুয়া থানা পুলিশ কর্তৃক ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে থানা পুলিশ।
৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় কচুয়া থানায় কর্মরত এসআই/ মোঃ দেলোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন কচুয়া সাচার রোডস্থ ৩ নং বিতারা ইউনিয়নের বাতাপুকুরিয়া মোড়ে নওয়াব আলি মিয়া গ্যারেজের সামনে রাস্তার উপর অটোরিক্সা করে যাওয়ার সময় আসামি চৈতন্য চন্দ্রনমকে ২কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে কচুয়া থানা পুলিশ। আসমী কাজিয়ারা মধ্যপাড়া, ২ নং নাগের গাও থানা মতলব দক্ষিন উপজেলার বাসিন্দা। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দিয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























