ধর্ষণের অভিযোগে রোনালদোর সতীর্থকে আটক করেছে পুলিশ

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২২ | ১২:৫১
Link Copied Successfully!

বান্ধবীকে পেটানো ও ধর্ষণের সন্দেহে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডকে আটক করেছে পুলিশ। গতকাল গ্রিনউডের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তাঁর বান্ধবী।

অভিযোগের প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও এবং ছবিও পোস্ট করেছেন গ্রিনউডের বান্ধবী। যদিও পরে ইনস্টাগ্রামে গ্রিনউডের বান্ধবীর একাউন্ট থেকে সেই ছবি-ভিডিওগুলো মুছে ফেলা হয়েছে।

গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ জানিয়েছে, ‘শারীরিক নির্যাতনের ঘটনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীর পোস্ট করা ছবি ও ভিডিও’ তাঁদের নজরে এসেছে। সেটির ভিত্তিতেই ২০ বছরের কাছাকাছি বয়সের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার হওয়া লোকটি গ্রিনউডই।

বিজ্ঞাপন

গতকাল স্থানীয় সময় বিকেলে প্রকাশিত বিবৃতিতে পুলিশ আরও জানায়, ‘তদন্ত শুরু করা হয়েছে। আমরা নিশ্চিত করতে পারি, ২০-এর কাছাকাছি বয়সের একজনকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য তিনি পুলিশ হেফাজতেই থাকবেন।’

এর আগে গতকাল অভিযোগ ওঠার পরই গ্রিনউডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমে বিবৃতি দিয়ে জানিয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো তাদের নজরে এসেছে।

আরও নির্দিষ্ট করে না জানা পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না বলে জানিয়ে দেয় ক্লাব। তবে ইউনাইটেড যে সব সময়ই এমন ঘৃণিত অপরাধের বিরুদ্ধে, সেটি তখনই জানিয়ে দিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো-পল পগবাদের ক্লাবটি।

বিজ্ঞাপন

এরপর কালই আবার পরে আরেক বিবৃতিতে ইউনাইটেড জানিয়ে দেয়, গ্রিনউডের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে ক্লাবের পক্ষ থেকেও আলাদা তদন্তের ব্যবস্থা করা হয়েছে।

তদন্ত চলাকালীন সময়ে গ্রিনউডের কী হবে, সেটিও জানিয়ে দেয় ইউনাইটেড, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ম্যাসন গ্রিনউড অনুশীলনে ফিরতে পারবেন না, ম্যাচও খেলতে পারবেন না।’ এই বিবৃতির কিছুক্ষণ পরই জানা যায়, পুলিশ গ্রেপ্তার করেছে গ্রিনউডকে।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের সংগঠনও (এমইউএসটি) টুইটারে জানিয়েছে, তারাও গ্রিনউডের বিরুদ্ধে নেওয়া ক্লাবের সিদ্ধান্তের পক্ষে, ‘ক্লাব একটু আগে নিশ্চিত করেছে, পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত ম্যাসন গ্রিনউড ক্লাবের হয়ে অনুশীলতে যেতে পারবেন না, খেলতেও পারবেন না। এমইউএসটি এ ব্যাপারে ক্লাবের এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানাচ্ছে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা