হেলফার থেকে জ্বীনের বাদশা, হাতিয়ে নিলেন অর্ধ কোটি টাকা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২২ | ৬:৪৩
Link Copied Successfully!

পৃথিবীর সকল সমস্যার সমাধান দাতা জাকির ওরফে জ্বীনের বাদশা। অভিযোগের প্রেক্ষিতে ২৮ জানুয়ারি রাতে কুমিল্লা জেলার গৌরিপুর বাস স্ট্যান্ড হতে কথিত জ্বীনের বাদশা মোঃ জাকির হোসেনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তার দেওয়া তথ্যমতে নারায়নগঞ্জের বাসা হতে কথিত জ্বীন বন্দীর কাজে ব্যবহৃত অসংখ্য মাটির পাতিল ও তাবিজ উদ্ধার করা হয়।

জ্বিনের বাদশা জাকির হোসেন। ১৯৯৫ সালে ঢাকা যান। দীর্ঘ ০৭ বছর বাসের হেলপার হিসেবে কাজ করেন। এরপর বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দালালের কাজ করতেন। পাশাপাশি চোরাই মোবাইলের কারবারও করতেন মুগদার একটি বাসায় থেকে। ইতোমধ্যে ̈২০১৫ সালে চাঁদপুরের হাইমচরের নূরজাহানকে বিয়েও করেন। ২০২০ সালে করোনা মহামারী শুরু হলে তার সকল ব্যবসা বন্ধ হবার উপক্রম হলে সাবলেট বাসা নেন নারায়ণগঞ্জে। বিভিন্ন বই পড়ে এবং মাজারের ফকিরদের দেখে জ্বীন ও ঝাড়ফুঁক সম্পর্কিত বিভিন্ন ধারণা নিয়ে ওঝা সেজে বসেন অষ্টম শ্রেনী পাশ জাকির। কোরআন শরীফ পড়তে না জানলেও ঝাড়ফুঁকের নাটক করতেন। আর বিভিন্ন মাটির পাতিল, প্রাণীর হাড়গোড় ব্যবহার করে করে নাটকীয় কারবার করে ভুক্তভোগীদের কাছে প্রবাভিত করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া শুরু করে। এই জাকির হোসেন প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে বরিশালে ৫ তলা ফাউন্ডেশনের বাড়ি করে। ১ম ভুক্তভোগীর অজান্তেই তার বড় মেয়েকে জ্বীনের বিভিন্ন কথা বলে প্রভাবিত করে কোন ধরণের কাবিন ও সাক্ষী ছাড়াই গোপনে বিয়ে করেন এই জ্বীনের বাদশা।

কুমিল্লা র‌্যাবের জালে ধরা পড়ে এমন চাঞ্চল্যকর তথ্য দেয় জ্বীনের বাদশা জাকির।

বিজ্ঞাপন

র্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

জ্বীন তাড়াতে অর্ধ কোটি টাকা খোয়ানো ভুক্তভোগী পরিবার চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ২০১৩ সালে নারায়নগঞ্জে বসবাস শুরু করে পরিবারটি। স্বামী প্রবাসী থাকায় ২০২০ সালের অক্টোবরে করোনাকালে তাৎক্ষনিক বিভিন্ন সহযোগীতা প্রাপ্তির আশায় জ্বীনের বাদশা জাকির হোসেনের সাথে নারায়ণগঞ্জের সিদ্দরগঞ্জ এলাকার একটি বাসার ৬ষ্ঠ তলায় সাবলেটে উঠে। সেই থেকে পরিচয়। জ্বীনের বাদশা মোঃ জাকির হোসেন বরিশাল সলিয়া বাকপুর এলাকার আব্দুল আজিজের ছেলে।

ভুক্তভোগী পরিবার জ্বীনের বাদশার জন্য আরো টাকা সংগ্রহ করতে গিয়ে ছেলে আবুল খায়েরকে জানায়। ছেলে বুঝতে পারেন তার পরিবার ভয়ানক প্রতারণার শিকার হয়েছে। গত ২২ জানুয়ারী র‌্যাব-১১ কুমিল্লা ক্যাম্পে ঘটনার বিবরণ দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করার পর এই আভিযানে ধরাশায়ী হন পৃথিবীর সকল সমস্যা সমাধানের জ্বীনের বাদশা জাকির।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা