যুদ্ধ চায় না রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২২ | ৪:৫২
Link Copied Successfully!

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে বাজছে যুদ্ধের দামামা। দেশটির সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় পূর্ব ইউরোপে সেনা ও অস্ত্র মজুদ বাড়িয়েছে ন্যাটো জোট। এর মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার (২৮ জানুয়ারি) বলেন, যুদ্ধ চায় না রাশিয়া।

দেশটির মিডিয়াকে ল্যাভরভ বলেন, ক্রেমলিন কিয়েভের সঙ্গে যুদ্ধ চায় না তবে নিরাপত্তা ইস্যুতে মস্কো ছাড় দিবে না।

রুশ এই মন্ত্রী আরও বলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতের আলোচনা এখনো শেষ হয়নি। ন্যাটো থেকে পাওয়া প্রস্তাবগুলোর চেয়ে মার্কিন প্রস্তাব ভালো।

বিজ্ঞাপন

এছাড়া ল্যাভরভ জানান, তিনি আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাত হবে।

এদিকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমায়ার জেলেনস্কির সঙ্গে এক টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেন সীমান্তে থাকা রুশ সেনারা ফেব্রুয়ারিতে আগ্রাসন চালাতে পারে বলে। এমন ‘স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরই যুদ্ধ চায় না বলে জানালো রাশিয়া।

তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব