কচুয়ায় পুকুরে ভেঙ্গে যাচ্ছে সড়ক ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে সড়কের যান চলাচল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২২ | ৪:২১
Link Copied Successfully!

কচুয়া পৌরসভাধীন হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশের সড়কটি বিদ্যালয় ঘেঁষে পলাশপুর রাস্তার সাথে মিলিত হয়েছে। এ ঝুঁকিপূর্ন সড়ক দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষক,কোমলমতি শিক্ষার্থীর পাশাপাশি অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। প্রায় দুবছর যাবত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। রাস্তার অনেকাংশ পাশ্ববর্তী পুকুরে দেবে গেছে। বেশ কয়েকদিন ধরে বিদ্যালয়ের দেওয়ালের কিছু অংশ ভেঙ্গে পুকুরে পরে গেছে।
স্থানীয় অধিবাসী জামাল হোসেন,সুরুজ,আনোয়ারসহ কয়েকজন জানান, প্রায়ই এ স্থানে দুর্ঘটনা হচ্ছে। রাস্তা নয় এ যেন মরণ ফাঁদ।
যে কোন সময় মানুষ গাড়ীসহ পাশ্ববর্তী পুকুরে নিমজ্জিত হয়ে বড় ধরনের দুর্ঘটার আশংকা রয়েছে। স্থানীয়রা অচিরেই পৌর কর্তৃপক্ষের নিকট রাস্তাটির পাশে গাইড ওয়াল নির্মান করে সংস্কারের দাবী জানিয়েছেন।

কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন জানান, সড়কটি আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুকুরের পাশে গাইড ওয়ালসহ অচিরেই রাস্তাটি সংস্কারের জন্য দরপত্র আহবানের প্রক্রিয়ায় আছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা