বড়কুলে যুবদলের সদস্য সচিবের ফেইসবুক আইডি হ্যাকের ঘটনায় প্রতিবাদ সভা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২২ | ২:৪৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলামের ফেইসবুক আইডি হ্যাক করে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম।

বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম জানান, কে বা কাহারা তার ফেইসবুক আইডি হ্যাক করে ওই আইডেতেই স্ট্যাটাস দেয় বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ও ছাত্রদলের ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘটনে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ৮ লাখ টাকা বিভিন্ন জনকে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়েছে। মূলত এমন কোনো ঘটনা ঘটেনি। কোনো টাকার বিনিময়ে এই কমিটি গঠন করা হয়নি বলেও দাবী সাইফুল ইসলামের।
সম্প্রতি সাইফুল ইসলামের ফেইসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এই বিষয়ে মঙ্গলবার সন্ধায় ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ওই সময় ইউনিয়নের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো. হাবীবুর রহমান ভূঁইয়া বলেন, কে বা কাহারা সাইফুল ইসলামের ফেইসবুক আইডি হ্যাক করে এসব বিভ্রান্তিকর পোষ্ট করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

প্রতিবাদ সভায় ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হাবীবুর রহমান ভূইয়া, সহ-সভাপতি মজিবুর রহমান, প্রচার সম্পাদক হাবীবুর রহমান হাওলাদার, সদস্য মো. নুরু হাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান হাওলাদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মাহমুদ খাঁন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক লিটন পরাজী, সিনিয়র যুগ্ন আহবায়ক কাইয়ুম পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক হান্নান মজুমদার, যুগ্ন আহবায়ক সাকিল বেপারী, যুগ্ন আহবায়ক রাজন মিজি, যুগ্ম আহবায়ক বাবু ভূইয়া, সদস্য মো. জয়নাল মিজি, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, সদস্য মো. নয়ন মোল্লা, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আবুল কাশেম, ৪নল ওয়ার্ড যুবদলের সভাপতি মোরশদ গাজী, সাধারণ সম্পাদক মো. শরীফ, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল গাজী, সাধারণ সম্পাদক মনির মুন্সী, যুগ্ন সাধারন সম্পাদক মানিক মুন্সী, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি জসিম মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি হাসান মজুমদার, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো. গোলাম রাব্বী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তামিম হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মো. সাকিব হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা