
কচুয়ায় মালচেয়া গ্রামে শত্রুতার জেরে হামলা আহত ২

চাঁদপুরের কচুয়া উপজেলার মালচোয়া গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার মালচোয়া সিকদার বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহতরা হলেন, তুহিন সিকদার (৪৫),জহিরুল ইসলাম।
এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে ৩জনকে আসামী ও ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে রবিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল মান্নান গংদের দখলীয় জমিতে বোরো ধানের সেচ দিতে যায় তুহিন সিকদার। সেখানে প্রতিপক্ষ সফিক সিকদার,তার স্ত্রী হাসিনা বেগম ও ছেলে সজীব হোসেন দখলীয় জমিত সেচ দিতে বাধা প্রদান করে। এক পর্যায়ে বাকবিতন্ডা হলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। পরে তুহিন সিকদারের ডাক চিৎকারে তার ভাই জহিরুল ইসলাম এগিয়ে আসলে তাকেও আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেও উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়।


আহত তুহিন সিকদার বলেন, তারা আমার চাচতো ভাই। তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার আমি আমাদের দখলীয় জমিতে বোরো ধানের সেচ দিতে গেলে তারা আমার উপর অতর্কিত হামলা চালায়। পরে আমি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। আমি হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।
এ ঘটনায় কচুয়া থানা ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেন,এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কচুয়া: কচুয়ায় মালচোয়া গ্রামে শত্রুতার জের ধরে হামলায় আহত তুহিন সিকদার।
E/N



























