বিপিএল খেলতে গেইল এখন বাংলাদেশে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২২ | ৪:০২
Link Copied Successfully!

ফরচুন বরিশাল দলের হয়ে বিপিএল খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন ক্রিস গেইল। আজ রোববার বেলা ১১টায় ঢাকায় পা রাখেন তিনি। হোটেলে উঠেই করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। ফল নেগেটিভ হলে আগামীকাল মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন তিনি। গেইলের ঢাকায় আসার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে বরিশাল দল।

বরিশাল এবারের বিপিএলে তাদের প্রথম ম্যাচে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। গেইল আজ এসেই প্রথম ম্যাচের জয়ে দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ফরচুন বরিশাল, আমাকে দলে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করতে উন্মুখ হয়ে আছি। প্রথম ম্যাচ জয়ের জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি সামনেও ভালো হবে।

নিজেও এবারের বিপিএল নিয়ে আগাম বার্তা দিয়ে রাখলেন গেইল, ‘আমি যখন দলে যোগ দেব, তখন ইউনিভার্স বস তার কাজটা করে দেবে। আমি এখানে অনেক ভালোবাসা পেয়েছি। আমিও ভালোবাসা ফিরিয়ে দিতে চাই। সবাইকে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

চলতি আসরে বরিশালের হয়ে খেলতে বিপিএলের উদ্বোধনী দিনই ঢাকায় আসার কথা ছিল গেইলের। ফ্লাইট জটিলতায় সেটি পিছিয়ে যায় ২৪ জানুয়ারি পর্যন্ত। তবে জটিলতা কেটে যাওয়ায় এক দিন আগেই ঢাকায় পা রাখলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই ক্রিকেটার।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা