পা ভেঙ্গে বিপাকে গোল কিপার হৃদয়

Default User
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ জুলাই ১, ২০২০ | ৭:০৬
Link Copied Successfully!

খেলতে গিয়ে আহত হওয়া চাঁদপুর জেলা অনুর্ধ ১৭ দলে ও ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দলের হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা কৃতি ফুটবলার হৃদয়ের দু’চোখে আজ অন্ধকার। দুদিন পুর্বে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে তার পায়ের হাড় ভেঙে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে
চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তার পরিবারের সদস্য ও ফরিদগঞ্জ ষ্পোর্টস ক্লাবের আহবায়ক গিয়াস উদ্দীন জানান, চিকিৎসক বলেছেন হৃদয়কে আবার খেলায় ফিরতে হলে উচ্চ চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে অপারেশন করতে হবে। এতে তার সু-চিকিৎসার জন্য প্রায় লক্ষাধিক টাকা প্রয়োজন। তার দরিদ্র বাবার এ টাকা যোগাড় করা সম্ভব না। ফলে দেশের ফুটবল অঙ্গনে অবদান রেখে চলা ফরিদগঞ্জের রেজাউল রেজা, রাফির মতো হয়ে উঠা অনেকটা ধূসর হৃদয়ের।

উল্লেখ্য, ফরিদগঞ্জ পৌর এলাকার শ্যামল দাসের ছেলে হৃদয় দাস এবছর এইএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু অর্নুধ্ব-১৭ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে খেলার জন্য বেশ কিছু সময় পড়ালেখা থেকে দুরে থাকায় সে পরীক্ষার ফরম পুরণ করতে পারে নি। তার পিতা বাঁশ দিয়ে কুলা তৈরি করে জীবিকা নির্বাহ করে।

বিজ্ঞাপন

হৃদয় দাস স্কুল ফুটবলে বিভাগীয় পর্যায়ে এবং ফরিদগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার হয়ে জেলা ও উপজেলাসহ বিভিন্ন অঞ্চলিক খেলায় কৃতিত্বের দাবীদার ফরিদগঞ্জ ষ্পোর্টস ক্লাবের নিয়মিত গোল কিপার মেধার স্বাক্ষর রেখেছে।

এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান জানান, প্রতিভাবান এই গোলকিপার ফুটবলারকে সুস্থ করতে ক্রীড়া প্রেমীদের এগিয়ে আসতে হবে। নচেৎ শেষ হয়ে যাবে হৃদয়ের ভবিষ্যত।

ফরিদগঞ্জ ষ্পোর্টস ক্লাবের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলার বিত্তশালীদের কাছে হৃদয়ের সু-চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার ও সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জিয়া – ০১৭১৭৭৩৯৪৭২ ও আহবায়ক গিয়াস উদ্দীন- ০১৮১৮৯৩৩১৭৮ এই দুটি বিকাশ নাম্বারে সহায়তাকারীদের পরিচয় দিয়ে আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন তার হৃদয়ের বাবা ও সংগঠনটি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা