
কচুয়ায় ড.সেলিম মাহমুদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুরের কচুয়ায় শীতার্তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে ১২ ইউনিয়নে শীতার্তাদের মাঝে প্রায় ১১হাজার কম্বল বিতরণ করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আর্দশের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।আজকের এই শীত বস্ত্র উপহার স্বরুপ দিলাম।আমি আপনাদের পাশে সবসময় ছিলাম থাকবো ইনশাআল্লাহ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে
এসময় বিশেষ অথিতি,মোঃ মাহবুব আলম, ভাইস চেয়ারম্যান কচুয়া উপজেলা পরিষদ, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মমিন,মোঃ হাবিব মজুমদার জয়, নবনির্বাচিত চেয়ারম্যান ৪নং পালাখাল মডেল ইউনিয়ন, পরিষদ,কলেজের সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন মোল্লা, ইউপি সদস্য মোঃ শাহজালাল মিয়া, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার,যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সৌরভ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল তালুকদার সহ আওয়ামী লীগ, যুব লীগ,ছাত্র লীগের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।


E/N



























