
কচুয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করেছে অজ্ঞাত চোরের দল। বুধবার বিকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দিনের মোটরসাইকেলটি কোয়া স্বপন মিয়া বাড়ীর নিচতলা থেকে অজ্ঞাত চোরের দল সুকৌশলী চুরি করে নিয়ে যায়।
সিসিটিভির ফুটেজে দেখা যায় নির্বাচনের দিন একটি সিএনজি থেকে ৩জন ব্যক্তি ওই বাড়ির সামনে নামেন। পরে ওই তিন ব্যক্তি মোটরসাইকেলটি বিভিন্ন কৌশলে লক খুলে চুরি করে চালিয়ে নিয়ে যায়। পরে ক্ষতিগ্রস্থ ওই মালিক জসিম উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
অজ্ঞাত চোরদের সনাক্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্থ জসিম উদ্দিন।


E/N



























