ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা সবচেয়ে বেশি রাখার আহবান

Default User
হোসেন বেপারী
আপডেটঃ জানুয়ারি ১, ২০২২ | ৭:২৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক’র বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, সারাদেশে বিএনপি যখন গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে সেই মুহুর্তে সারাদেশে বিএনপির মিছিল মিটিং আলোচনা সভা ও মিলাদ মাহফিল বন্ধ করতে এই বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে। আমলাদেরকে এবং পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের অধিকার আদায় বন্ধ করতে চায়। মাঠে যেন কেউ কোন মিছিল মিটিং করতে না পারে সেজন্য সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে। বিএনপির একটি নেতা বেঁচে থাকাকালীন একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে দিবে না। যারা আজ ক্ষমতায় গিয়ে মিথ্যা ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করে থাকতে চায় তারা গণতন্ত্র বোঝে না, গণতন্ত্র কি? পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও ক্ষমতায় থাকতে পারবেনা। হত্যা, গুম আর রাষ্ট্রের টাকায় লুটপাট শুরু করেছে। একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি না মিললে আমাদের কাহারো মুক্তি মিলবেনা। ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা সবচেয়ে বেশি থাকতে হবে। তাহলে খালেদা জিয়া মুক্তি পাবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হবে। তাই আগামী আন্দোলন সংগ্রামে পুলিশকে ভয়ের উর্দে রেখে রাজপথে ঝাপিয়ে পড়ার জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য আহবান করছি।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হাজী ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, মো. হুমায়ন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা