বিপিএলে দল পেলেন না বাংলাদেশের তিন তারকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৫, ২০২১ | ১০:২৫
Link Copied Successfully!

অনিশ্চয়তার মেঘ কাটিয়ে ২১ জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।

টুর্নামেন্ট সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

তার আগেই অটো চয়েজ সুবিধায় বিপিএলে দল পেয়ে গেলেন জাতীয় দলের তিন তারকা – অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও অন্যতম বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বিজ্ঞাপন

অথচ এই অটো চয়েজে দল পাননি জাতীয় দলের পঞ্চপাণ্ডবের অন্যতম তিন তারকা মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

জানা গিয়েছিল, এবারের বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিদল তিনজন করে বিদেশি আর একজন করে স্থানীয় ক্রিকেটার দলে নিয়ে রাখতে পারবে। যারা থাকবেন ‘এ’ ক্যাটাগরিতে।

সেই সুবিধায় সবার আগেই উঠে আসে সাকিবের নাম। ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। ধারণা করা হচ্ছিল, এর পর একে একে তামিম, রিয়াদ, মুশফিক ও মাশরাফিকে নেবে বাকি ৫ দল।

বিজ্ঞাপন

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অটো চয়েজ হিসেবে নাসুম আহমেদকে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি। মোস্তাফিজকে দলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।

এর বাইরে বাকি তিন দল ঢাকা, খুলনা ও সিলেটও পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে। সে তালিকায় মুশফিকুর রহিমের নাম থাকলেও নেই ‘এ’ ক্যাটাগরির তিন শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ঢাকার অটো চয়েজ সৌম্য সরকার। সিলেটের অটো চয়েজ তাসকিন আহমেদ। আর খুলনার অটো চয়েজ মুশফিকুর রহিম। মাশরাফি, তামিম ও রিয়াদকে কোনো দল অটো চয়েজে রাখেনি।

অর্থাৎ এ তিন শীর্ষ তারকার ভাগ্য ঝুলে আছে ২৭ তারিখে। সেদিন প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে রাখা এই তিন শীর্ষ তারকাকে যে কোনো দল তাদের কিনতেও পারে আবার নাও কিনতে পারে।

সে হিসেবে এ তিন তারকার বিপিএল খেলা এখনো অনিশ্চয়তার দোলাচলে।

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা