শ্রীলঙ্কার জালে এক ডজন গোল, ফাইনালে বাংলাদেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২১ | ২:৪০
Link Copied Successfully!

শ্রীলঙ্কার কিশোরী গোলরক্ষক এস বানদারার মুখের দিকে তাকানো যাচ্ছিল না! ফ্লাডলাইটের উজ্জ্বল আলোতে বিবর্ণ হয়ে দাঁড়িয়ে রইলেন গোলপোস্টের নিচে। অধিনায়ক কে ইমেনসা কান্নায় ভেঙে পড়লেন মাঠের মধ্যেই। কে জানত এভাবে বাংলাদেশের মেয়েরা বুলডোজার চালাবে শ্রীলঙ্কার মেয়েদের ওপর!

ফাইনালে উঠতে বাংলাদেশের প্রয়োজন ছিল শুধুই ড্র। কিন্তু ড্র নয়, দাপুটে এক জয় নিয়েই অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন মারিয়া মান্দা, আঁখি খাতুনরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

হ্যাটট্রিক করেছেন আফিদা খন্দকার ও শাহেদা আক্তার। ২টি করে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও আনুচিং মগিনি। ১টি করে গোল করেছেন আঁখি খাতুন, উন্নতি খাতুন। ২২ ডিসেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

বিজ্ঞাপন

এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানের জয়টি পেল বাংলাদেশ দল। ফাইনালের আগে দুর্দান্ত একটা মহড়াও দিয়ে ফেললেন বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল শ্রীলঙ্কা। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগপর্যন্ত তিন ম্যাচে শ্রীলঙ্কা খেয়েছে ১৬ গোল। শুধু তা-ই নয়, প্রতিপক্ষের জালে কোনো গোলই করতে পারেনি। করোনার কারণে এই টুর্নামেন্টে কোনো রকমের প্রস্তুতি নিতে পারেনি শ্রীলঙ্কার মেয়েরা। মাত্র ২২ দিনের অনুশীলন শেষে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা। সেই দলটাকে নিয়ে যেন রীতিমতো ছেলেখেলা করল বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ শ্রীলঙ্কার জালে দেয় ৪ গোল। পরের অর্ধে হয়েছে আরও ৮ গোল!

একে তো প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা বেশ দুর্বল। তার ওপর মাত্র এক পয়েন্ট পেলেই ফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। সে কারণেই দলের সেরা পাঁচ ফুটবলারকে আজ বিশ্রামে পাঠিয়েছেন কোচ গোলাম রব্বানী। ভারতের বিপক্ষে খেলা ম্যাচের একাদশ থেকে আজ খেলেননি তহুরা খাতুন, মনিকা চাকমা, মার্জিয়া আক্তার, শামসুন্নাহার জুনিয়র ও নীলুফার ইয়াসমিন। এই পাঁচজনের বদলে গোলাম রব্বানী মাঠে নামিয়েছেন শাহেদা আক্তার, আনুচিং মারমা, স্বপ্না রানী, সোহাগী কিসকু ও আফিদা খন্দকারকে। দুই প্রান্ত দিয়ে বারবার আক্রমণে উঠে ঋতুপর্ণা ও শাহেদা। কখনো কখনো ওভারল্যাপ করে ডিফেন্ডার আঁখি খাতুনও শ্রীলঙ্কার বক্সে ঢুকেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ দল এতটাই দাপটের সঙ্গে খেলেছে যে বেশির ভাগ সময়ই বল ছিল শ্রীলঙ্কার অর্ধে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমাকে অলস সময় কাটাতে দেখা গেছে ম্যাচের বেশির ভাগ সময়।

এমন ম্যাচে চোখে লেগে থাকার মতো বেশ কয়েকটি গোল করেছেন বাংলাদেশের মেয়েরা। ডিফেন্ডার হয়েও আফিদা হ্যাটট্রিক করেছেন, প্রতিটি গোলই করেছেন প্রায় ৪০ গজ দূর থেকে শট নিয়ে। আঁখি খাতুনও ৩০ গজ দূর থেকে শট নিয়ে গোল পেয়েছেন।

ম্যাচের ২ মিনিটে গোল উৎসবের শুরু করেন আনুচিং। শেষ হয় ৮৭ মিনিটে এসে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব