হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠার উদ্যোগক্তা ছিলেন চুননু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২১ | ১০:২৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননুর স্মরণে স্মরণসভা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আয়োজনে রোববার সন্ধ্যায় রোটারী ক্লাব অব হাজীগঞ্জে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সদস্য মো. ইকবালুজ্জামান ফারুক, মো. জাকির মজুমদার, মো. হাবিবুর রহমান, যুগল কৃষ্ণ হালদার, মো. সেলিম ও মো. জসিম উদ্দিন।

সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো. কামাল হোসেন, মো. মহিউদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক এস.এম মিরাজ মুন্সী, সদস্য মনিরুজ্জামান বাবলু, মোহাম্মদ হাবীব উল্যাহ, সুজন দাস।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননুর ছেলে শিমুল ও জামাতা নওশাদ হোসেন ইমন। সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, গাজী নাছির উদ্দিন।

এ সময় প্রয়াত মাহবুবুল আলম চুননুর স্মরণে কবিতা আবৃত্তি করেন, কাজী মোরশেদ আলম। এরপর মরহুমের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য তপন কুমার পাল, হাবিবুর রহমান জীবন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক পাপ্পু মাহমুদ, সদস্য মো. মেহেদী হাছান, মো. হুমায়ুন কবির, সাংবাদিক মজিবুর রহমান রনিসহ উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে মাহবুবুল আলম চুননু হাজীগঞ্জের বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লা জেলার গৌরিপুর নামক এলাকায় মৃত্যুবরণ করেন।

তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বের সাথে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য, চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা