হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি টুটুল, সম্পাদক আরিফ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২১ | ১০:০১
Link Copied Successfully!

হাজীগঞ্জে উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির (২০২২-২৩) কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে হাজীগঞ্জ বাজারস্থ আহমাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে তাৎক্ষনিক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের নাম ঘোষণা করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম লিটন।

উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক এস.এম চিশতীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ’র উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ২০২২-২৩ সেশনের সভাপতি হিসেবে ৭১ টিভি, কালের কন্ঠ ও চাঁদপুর কন্ঠের ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক বানিজ্য প্রতিদিন ও চাঁদপুর বার্তার ব্যুরো ইনচার্জ খন্দকার আরিফ এবং সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক হাজীগঞ্জ’র নির্বাহী সম্পাদক জাহিদ হাসানকে নির্বাচিত করা হয়।

নবাগত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে চাঁদপুর প্রবাহের হাজীগঞ্জ ব্যুরো মেহেদী হাসান, প্রতিদিনের সংবাদ, ডেইলি অবজারভার ও দৈনিক ইলশেপাড়ের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকা ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) পদে ইত্তেফাক ও চাঁদপুর প্রতিদিনের প্রতিনিধি শাখাওয়াত হোসেন শামীম।


দপ্তর সম্পাদক পদে সংবাদ ও চাঁদপুর দর্পনের প্রতিনিধি সুজন দাস, প্রচার সম্পাদক পদে চাঁদপুর সংবাদের প্রতিনিধি রেজাউল করিম নয়ন, কার্য-নির্বাহী সদস্য পদে চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম লিটন, দৈনিক ইলশেপাড়ের বিশেষ প্রতিনিধি অধ্যাপক এস.এম চিশতী, আমার সংবাদ ও চাঁদপুর খবরের প্রতিনিধি হাবিবুর রহমান, যুগান্তর ও চাঁদপুর দিগন্তের প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, বাংলাদেশ খবর’র জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন আল আজাদ ও সুদিপ্ত চাঁদপুরের হাজীগঞ্জ ব্যুরো মো. সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়াও নবাগত কার্য-নির্বাহী কমিটি পরবর্তী সভায় আলোচনা সাপেক্ষে আরো ৬ জন সদস্যকে কার্য-নির্বাহী কমিটিতে অর্ন্তভুক্ত করে নিবেন। সভায় উপস্থিতির সম্মতিক্রমে বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি ও চাঁদপুর খবরের ব্যুরো প্রধান সাইফুল ইসলাম সিফাত, খোলা কাগজ ও শপথের প্রতিনিধি মজিবুর রহমান রনি ও বিজয় টিভির প্রতিনিধি সুব্রত দেব বাপ্পীসহ তিনজনকে নতুন করে সমিতির সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়।

এ সময় সমিতির সম্মানিত সদস্য ও আমাদের সময়ের প্রতিনিধি অমর দাস, সাপ্তাহিক হাজীগঞ্জের সাবেক প্রধান সম্পাদক কাজী মোরশেদ আলম, বাংলাদেশ খবর ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি গাজী মহিন উদ্দিন, হৃদয়ে চাঁদপুরের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম জসিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা