
হাজীগঞ্জে হোসেন ইমাম হায়দারের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত


হাজীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হোসেন ইমাম হায়দারের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে প্রয়াত এই আওয়ামীলীগ নেতার কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল- আলম লিপন।
হোসেন ইমাম হায়দার অবিভক্ত হাজিগঞ্জ-শাহরাস্তির উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ছাত্রসংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সুজাত আলী মুন্সীর কনিষ্ঠপুত্র।
মঙ্গলবার সকালে মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ, হাজীগঞ্জ পৌর পরিষদ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মোনাজাত করেন।


ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মদ, ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল্লাহ, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, পৌর আওয়ামীলীগ নেতা সোহাগ আহম্মেদ মাইনু , ইকবাল হোসেন মজুমদার, দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, আলমাস রায়হান রানা, ১১নং ওয়ার্ড কাউন্সিলর ছাদেকুজ্জামান মুন্সীসহ হাজীগঞ্জ ডিগ্রী কলেজ, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


























