হাজীগঞ্জে ১১ নৌকা প্রতীকের বিরুদ্ধে লড়বেন ৩৭ প্রার্থী

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২১ | ৭:০১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় ১১ ইউনিয়নে চেয়ারম্যন পদে মনোনয়ন প্রত্যাহার করেছে মোট ২৫ জন। ১১ ইউনিয়নে ১১ নৌকা প্রতীকের বিরুদ্ধে লড়বেন ৩৭ প্রার্থী। মোট চেয়ারম্যান পদে লড়েবেন ৪৮ জন।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ৩ জন প্রত্যাহার করেছে। তিনজন বিনা প্রতিদ্বন্ধিতা বেসরকারিভাবে বিজয়ের পদে। বাকী ৮৪ জন লড়বেন আগামী ২৬ ডিসেম্বরের ভোটগ্রহণে।

আপরদিকে সাধারণ সদস্য পদে ৪৩৪ পদ প্রার্থীর মধ্যে ২৮ জন মনোনয়ন প্রত্যাহার করেছে।দুইজন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচনে লড়বেন ৪০৪ জন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান সোমবার সন্ধ্যায় পপুলার বিডিনিউজকে এমন তথ্য নিশ্চিত করেন।

চেয়ারম্যান পদে প্রত্যাহার যারা করেছেন, তাদের মধ্যে স্বতন্ত্র ২৪ জন এবং জাকের পার্টির কেজন মনোনয়ন প্রত্যাহার করেন।

রাজারাগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে জাকির পার্টির প্রার্থী মো. ইউসুফ আলী, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, মো. মফিজুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল মালেক প্রধানীয়া, মো. দেলোয়ার হোসেন ও মো. জুলফিকার আলী পাটওয়ারী (বাবুল) সহ ৭ জন চেয়ারমান, ২ জন সংরক্ষিত নারী সদস্য ও ২ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বিজ্ঞাপন

বাকিলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অহিদুজ্জামান পাটওয়ারী, ১ জন সংরক্ষিত নারী সদস্য ও ১ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও আবু সায়েম মিয়াজীসহ ২ জন চেয়ারম্যান প্রার্থী এবং ১ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

কালচোঁ দক্ষিণ ইউনিয়ন থেকে ৪ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম, জুলহাস চৌধুরী ও শাকিল আহমেদ টুকুসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী এবং ১ জন সংরক্ষিত নারী সদস্য ও ১ সাধারন সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বড়কুল পূর্ব ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবুল কাশেম ও ৫ জন সাধারন সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে ৪ জন সাধারন সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলী আকবর শেখ ও আলী আহম্মদসহ ২ জন চেয়ারম্যান এবং ৪ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহিদুল হক, দুলাল হোসেন ও আনোয়ার হোসেনসহ ৩ জন চেয়ারম্যান এবং ৫ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ আলম খাঁন, মো. জসিম উদ্দিন মুন্সী, মো. জসিম উদ্দিন, মো. গোলাম মোস্তফা গাজী ও মোহাম্মদ গোলাম কাউছারসহ ৫ জন চেয়ারম্যান এবং ১ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা