টেষ্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ বিদায়

Default User
পপুলার স্পোর্টস
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২১ | ৭:৫০
Link Copied Successfully!

অবশেষে আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে জিম্বাবুয়েতে সতীর্থদের গার্ড অব অনারে দিয়েছিলেন অবসররের আভাস। এরপর কয়েক দফা প্রশ্ন করা হলেও কিছুতেই সেটা মুখ ফুটে বলছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরে টেস্টে দেড়শ রানের মহাকাব্যিক এই ইনিংস খেলে রিয়াদ সতীর্থদের জানিয়ে দেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ২২০ রানের রেকর্ড গড়া ব্যবধানে জয়ের ম্যাচটিতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছিলেন তিনি। দলও জয়টি তাকেই উৎসর্গ করে।

তবে অবসরের ব্যাপারে কোথাও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। তখন রিয়াদ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ক্রিকেটের সব মহলে হারারে টেস্টকেই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হিসেবে গণ্য করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ৫০ টেস্টে পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক রয়েছে টি-টোয়েন্টি অধিনায়কের। ৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ। বল হাতে নিয়মিত না হলেও নামের পাশে আছে ৪৩টি উইকেট। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন