
উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে : পুলিশ


বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে, বর্তমান প্রেক্ষাপটে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাজার বছরের আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ শান্তি ও সম্প্রীতির বন্ধনকে সমুন্বত রাখতে হাজীগঞ্জ থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে উপজেলাধীন ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার(২২ নভেম্বর ) বিকালে সোসাল মিডিয়ার গুজব,মিথ্যা প্রচার, সাইবার বুলিং কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী কার্যক্রম সহ সকল ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ বিপিএম।
প্রধান অতিথি বলেন,আপনাদের সন্তানদের সুশিক্ষায় আদর্শ নাগরিক হিসেবে গড়তে হবে।
তিনি আরো বলেন, শান্তি ও সম্প্রীতি নষ্ট হয় এমন লেখা কেউই পোস্ট দিবেন না,লাইক ও শেয়ার করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।
আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন কোন কথা বা কাজ করা যাবে না।
আগামী ২৩ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।সম্মিলিত প্রচেষ্টায় আমরা হাজীগঞ্জবাসীকে একটি মডেল নির্বাচন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।


সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ হারুনুর রশিদ।
সভা সঞ্চালন করেন,সাব-ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শামছুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন, ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল মজুমদার, এএসআই নাজিম উদ্দিন,১নং ওয়ার্ড মেম্বার মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী, চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) আবু ছায়েম মিয়াজী, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: মানিক মিয়া,৬নং ওয়ার্ড মেম্বার আবু জাফর টেলু, প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা মোঃ তাজুল ইসলাম সহজনপ্রতিনিধিবৃন্দ, ব্যক্তিবর্গ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।


























