পাকিস্তানের বিপক্ষে ১২৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২২, ২০২১ | ৩:৫৬
Link Copied Successfully!

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ভাল রান করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১২৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ধীর গতির হলেও নিজের হাফ সেঞ্চুরিটা করার পথে ছিলেন মোহাম্মদ নাঈম। ৫০তম বলে গিয়ে থামলেন বাংলাদেশের ওপেনার। ৪৭ রান করে মোহাম্মদ ওয়াসিমকে ফিরতি ক্যাচ তুলে দেন। ৩ রানের আক্ষেপ নিয়ে ক্রিজ ছাড়লেন নাঈম। ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১২৪ রান করে বাংলাদেশ। কভার দিয়ে মোহাম্মদ ওয়াসিমের ইয়র্কার সুইপ করে একটি রান নিলেন মোহাম্মদ নাঈম। তাতে বাংলাদেশের দলীয় স্কোর হলো ১০০। ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১০০ রান স্বাগতিকদের।

আফিফ হোসেন দুটি ছক্কা মেরে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ১৫তম ওভারে উসমান কাদিরের লেগ ব্রেকে ঝুঁকিপূর্ণ শট খেলে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন। ২১ বলে দুটি ছয়ে ২০ রান করেন আফিফ। ১৪.২ ওভারে ৩ উইকেটে ৮০ রান বাংলাদেশের।

আগ্রাসী আফিফ-নাঈম

বিজ্ঞাপন

শামীম হোসেন ক্রিজ ছেড়ে গেলেও আগ্রাসী ব্যাটিং ধরে রেখেছেন মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন। উসমান কাদিরের দুই ওভার থেকে ২৪ রান স্কোরবোর্ডে জমা করেছেন তারা। দুটি ছয় মেরেছেন আফিফ, আর নাঈম মারেন একটি করে চার ও ছয়। ১২ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৬৯ রান।

শামীম ফিরে গেলেন ২২ রানে

শামীম হোসেনের ব্যাটে বাংলাদেশ স্বস্তি ফিরে পেয়েছিল। কিন্তু অস্বস্তি ঘিরে ধরল তার উইকেটে। উসমান কাদির বল হাতে নিয়েই তাকে ফেরান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে শামীম ডিপে সহজ ক্যাচ দেন ইফতিখার আহমেদকে। ২৩ বলে ২২ রান করেন শামীম। ৭.২ ওভারে ২ উইকেটে বাংলাদেশের স্কোর ৩৭ রান।

বিজ্ঞাপন

পাওয়ার প্লেতে শামীমের ঝলক

পাওয়ার প্লেতে শামীম হোসেনের ব্যাটে ঝলক দেখা গেছে। উদ্বোধনী জুটি ভাঙা শাহনওয়াজ দাহানিকে তিনটি চার মেরেছেন তিনি। এছাড়া পাওয়ার প্লেতে ৩৩ রানের মধ্যে ২০ রানই এসেছে তার ব্যাটে। শেষ টি-টোয়েন্টির একাদশে জায়গা পেয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে চারটি চারে এই রান তোলেন শামীম। ৬ ওভারে ১ উইকেটে ৩৩ রান বাংলাদেশের।

দাহানিকে তিন চার মেরে স্বস্তি ফেরালেন শামীম

শাহনওয়াজ দাহানির বলে নাজমুল হোসেন শান্ত বোল্ড হলে মাঠে নেমেই চার মারেন শামীম হোসেন। মোহাম্মদ নাঈমের সঙ্গে ক্রিজ আঁকড়ে থেকে নিয়মিত বিরতিতে রান ওঠানোর চেষ্টায় তিনি। চতুর্থ ওভারে দাহানিকে টানা দুটি বাউন্ডারে মারেন শামীম। তাতে ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২৩ রান।

অভিষিক্ত দাহানির কাছে ভাঙল উদ্বোধনী জুটি

অভিষেকে বল হাতে নিয়েই উইকেট পেলেন শাহনওয়াজ দাহানি। দ্বিতীয় ওভারের প্রথম বলে নাজমুল হোসেন শান্তর কাছে চার হজম করেন। তৃতীয় বলেই দারুণ ইয়র্কারে বাংলাদেশি ওপেনারকে বোল্ড করেন তিনি। শান্ত ৫ বলে করেছেন ৫ রান। ১.৩ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ৭ রান করেছে।

তিনটি পরিবর্তন বাংলাদেশের একাদশে, শহীদুলের অভিষেক

বাংলাদেশ দল শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে একাদশে। মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও সাইফ হাসান বাদ পড়েছেন। অভিষেক হচ্ছে শহীদুল ইসলামের। এছাড়া দলে ঢুকেছেন শামীম হোসেন ও নাসুম আহমেদ। পাকিস্তান দলেও একজনের অভিষেক হয়েছে। শাহনওয়াজ দাহানি ৯৫তম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হলেন।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।

টস জিতে আবারো ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এনিয়ে টানা তিন ম্যাচে টস জিতল তারা এবং ব্যাটিং নিলো প্রথমে। আগের দুই ম্যাচে ৪ উইকেট ও ৮ উইকেটে হেরেছিল মাহমুদউল্লাহরা।

এই ম্যাচে পাকিস্তানের ৯৫তম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হচ্ছেন শাহনওয়াজ দাহানি।

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জেতার পর বিশ্বকাপে ব্যর্থতার সাগরে হাবুডুবু খাওয়া বাংলাদেশ কূলকিনারা খুঁজে পাচ্ছে না পাকিস্তানের সঙ্গেও। এক ম্যাচ হাতে রেখে দেশের মাটিতে সিরিজ হেরেছে। হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কায় মাহমুদউল্লাহরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা