
হাজীগঞ্জে কালভার্টসহ সরকারি খাল ভরাট, কৃষকদের গণসাক্ষরের পর মামলা


সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের চেঙ্গাতলী বাজার সংলগ্ন দেওদ্রোন গ্রামের মতলব-চৌমুহনী (বজরী খাল) খালের পাশে প্রায় ২শ’ একর কৃষি জমি রয়োছে। এতে ওই গ্রামের প্রায় দুই আড়াইশ’ কৃষক পরিবার দীর্ঘদিন যাবৎ আলু, ধান, গম, ভুইট্টসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন। কৃষকরা এইসব ফসল চাষ করতে গিয়ে জমিতে পানি ব্যবহার এবং পানি নিষ্কাশনের জন্য এই খালটি ব্যবহার করতেন।
এদিকে গত কয়েকদিন পূর্বে পাশ্ববর্তী গ্রামের শাহাজাহান হজি নামে এক ব্যক্তি চেংগাতলী বাজারের পাশে থাকা বড় একটি কালভার্টসহ সরকারি ওই খালটি বালু দিয়ে ভরাট করে ফেলেন। সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মানের জন্য স’মিল মেশিন বসানোর কাজ চলছে। যার কারণে কৃষকদের প্রায় ২শ একর জমি পানিবন্দী হয়ে আছে। পানি নিস্কাষণ না হওয়ায় কৃষকরা এবার ফসল আবাদ করতে না পারেনি।উপায়ন্তর না পেয়ে সরকারি খাল, কালভার্ট এবং ফসলি জমি রক্ষার ভুক্তভোগী কৃষকরা সাদা কাগজে গণস্বাক্ষর করে চাঁদপুর মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।


দ্বাদশ ইউনিয়নের দেওদ্রোন গ্রামের ভুক্তভোগী কৃষক, হানিফ বকাউল, বোরহান উদ্দিন, রাসেল হোসেন, মাসুম হোসেন, গিয়াস উদ্দিন, লেয়াকত আলী, মহসিন, ইসমাইল, হাবিবুর রহমান, জাহাঙ্গীর সহ একাধিক কৃষক জানান, আমরা দীর্ঘদিন ধরে মতলব চৌমহনী খালের পাশে থাকা কৃষি জমিতে দীর্ঘদিন ধরে আলু, ধান, ভুইট্টা,গমসহ বিভিন্ন ফসল চাষ করে আসছি। এসব ফসল চাষ করতে গিয়ে আমরা আমাদের কৃষি জমিতে পানি উত্তোলন এবং পানি নিষ্কাশনের জন্য এই খালটিই ব্যবহার করতাম। কিন্তু শাহাজাহান হজি কালভার্টসহ সরকারি এই খালটি বালু দিয়ে ভরাট করার কারনে আমরা সব কৃষকরা অনেক বিপাকে পড়েছি। শুধু কৃষি জমির জন্যই খালটি ব্যবহার করা হয়নি। এর পাশাপাশি আমাদের এলাকার আশে পাশের কয়েকটি গ্রামের বৃষ্টির পানি এবং বন্যার পানি নিষ্কাশনের জন্য এটি আমাদের একমাত্র ভরসা ছিলো। এ বছর আলু সহ বিভিন্ন ফসল জমিতে চাষ করার স্বপ্ন থাকলেও খালটি ভরাট করার কারণে আমরা এবার অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছি।
তারা জানান, এর পূর্বেও উল্লেখিত খালটির বিভিন্ন স্থানে ওই গ্রামের দুদু মিয়ার ছেলে জসিম বেপারী, মৃত আমিন উদ্দিন প্রধানীয়ার ছেলে জামাল প্রধানীয়াসহ আরো কয়েকজন মিলে বালু ফেলে ভরাট করেছেন। সর্বশেষ এখন শাহাজাহান হজি, খালটির পানি নিষ্কাশনের মূল কালভার্টের মুখসহ বালু দিয়ে ভরাট করে স’ মিল দিয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের কৃষি জমি রক্ষার জন্য সরকারি খালটি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে খালভরাটকারী অভিযুক্ত শাহাজাহান হজির সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার এখানে কোন খাল নাই। আমার সব দিক বন্ধ, আমি কি করবো এখন। তিনি বলেন, আমার উত্তর দক্ষিণ সবদিকেই অনেকে বিল্ডিং করেছেন তাই কালভার্টের মুখসহ জমি ভরাট করা হয়েছে। তারপরেও এখন যদি সবাই খালের জায়গা দেয় কিংবা সরকার চায় তাহলে আমিও তা দিবো।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, দ্বাদশ ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ির সামনেই সরকারি খাল এবং আস্ত একটি কালভার্ট ভরাট করে ফেললেও তিনি অদৃশ্য কারনে চুপ রয়েছেন। তাই গ্রামবাসীর ধারণর চেয়ারম্যানের যোগসাজশেই অভিযুক্ত শাহাজাহান হজী খালটি ভরাট করছেন।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল জানান, এখানে পূর্বে একটি খাল ছিল।খালটি খননের জন্য সরকারি বরাদ্দ ও এসেছিল, কিন্তু গুটিকয়েক লোকের জন্য খালটি খনন করা সম্ভব হয়নি। ইউনিয়নের খালটি পুনরায় খনন হলে
স্থানীয় কৃষকদের অনেক উপকার হবে। আমিও জনস্বার্থে চাই খালটি পুনরুদ্ধার হোক।

জেলার খবর এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী
চাঁদপুর সদর
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ





