
বুধবার: ১৫জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চতুর্থ দিনেও ১৫জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত সর্বমোট ৩৬জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারগাঁও, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান এবং হাজীগঞ্জ সদর, হাটিলা পূর্ব ও হাটিলা পশ্চিম ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান এবং বাকিলা ও বড়কুল পশ্চিম ইউনিয়নে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী।



১০ নভেম্বর বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গত ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেয়ার সুবিধার্থে চাঁদপুর জেলা নির্বাচন অফিসার প্রজ্ঞাপনের মাধ্যমে ৪টি অফিসের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের মাধ্যমে বণ্টন করে দেন ।
বুধবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের চতুর্থ দিনে কালচোঁ উত্তর, বড়কুল পশ্চিম, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও হাটিলা পশ্চিম ইউনিয়নের ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত তিন দিনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও স্বতন্ত্র প্রার্থীসহ ২২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ দিন মনোনয়নপত্র সংগ্রহকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সার্জেন্ট (অব.) আবুল কাশেম ও আলী আহমেদ, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী দুলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. সাহিদুল ইসলাম সাহিদ, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা গাজী আলী আহম্মদ ও সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন।
কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম মিয়াজী, হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, ইউসুফ প্রধানীয়া সুমন, সোহরাব হোসেন মিয়াজী, স্বতন্ত্র প্রার্থী শাকিল আহমেদ টুকু ও জুলহাস চৌধুরী, বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান মনির হোসেন গাজী, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ মিয়াজী।


























