হাজীগঞ্জে প্রথম দিনে ৫১ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২১ | ১১:০৬
Link Copied Successfully!

১০ নভেম্বর বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গত ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেয়ার সুবিধার্থে চাঁদপুর জেলা নির্বাচন অফিসার প্রজ্ঞাপনের মাধ্যমে ৪টি অফিসের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের মাধ্যমে বণ্টন করে দেন ।

দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারবৃন্দ হলেন-১)উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওবায়দুর রহমান দায়িত্ব পালন করছেন-১নং রাজারগাঁও ইউনিয়ন,৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন ও ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন।২)উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা দায়িত্ব পালন করছেন-৫নং সদর ইউনিয়ন,৮,নং হাটিলা ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন।৩)উপজেলা প্রকৌশলী মোঃ রেজাওয়ানুর রহমান দায়িত্ব পালন করছেন-৬নং বড়কুল পূর্ব,৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন ও ১০নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়ন।৪) উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার আলী দায়িত্ব পালন করছেন-২নং বাকিলা ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন।

রোববার(১৪ নভেম্বর) প্রথম দিনে চেয়ারম্যান পদে ৩ জন,সাধারন সদস্য ৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন সহ মোট ৫১ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

১নং রাজারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আবদুল হাদী মিয়া,সাধারন ৫জন,সংরক্ষিত-২,৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নে সাধারন পদে ৩ জন,৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মাইনুদ্দিন মিয়াজী, সাধারন ২জন,সংরক্ষিত ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

৫নং সদর ইউনিয়নে সাধারন সদস্য -৬,সংরক্ষিত-৩,১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন সাধারন সদস্য ১১জন,সংরক্ষিত -৩জন,৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন সাধারন সদস্য ০(শূন্য)।

৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন সাধারন সদস্য পদে ৩জন,১০ নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে গিয়াস উদ্দিন বাচ্চু, সাধারন সদস্য পদে ৭জন,সংরক্ষিত ১জন ফরম সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা