হাজীগঞ্জে কিশোরীর আত্মহনন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২১ | ১২:১৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের রামপুর মজুমদার বাড়ীতে কিশোরীর আত্মহননের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে তার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

আত্মহননকারী কিশোরী তানিয়া আক্তার (১৯)। সে মজুমদার বাড়ীর প্রবাসী মফিজুল ইসলামের ছোট মেয়ে। বছরখানেক আগে বাজনাখাল এলাকায় তার বিয়ে হয়। সেখান থেকে তালাকপ্রাপ্ত হয় ওই কিশোরী।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শ করেন।

সরজমিনে গিয়ে জানা গেছে, ওই বাড়ীর প্রবাসী সফিউল্ল্যার বসত ঘরের জানালার সাথে ওড়না পেঁছিয়ে আত্মহনন করে কিশোরী।

প্রবাসী সফিউল্ল্যার স্ত্রী সালমা আক্তার জানান, কয়েকদিন ধরে তার ঘরে ঘুমায় তানিয়া। শনিবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে তাদের ঘরে যায়। সেখান থেকে কখন যে এসে ওই ঘরের একটি কক্ষে ঢুকে দরজা আটকিয়ে দেয়। হঠাৎ কক্ষের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখি তানিয়া ঝুলন্ত । পরে ডাক-চিৎকার ও তার বোনকে ডেকে এনেছি।

বিজ্ঞাপন

কিশোরীর বোন জান্নাত আক্তার বলেন, তার বোন কি কারণে আত্মহনন করেছে। তা জানি নেই। বাড়ীর লোকজন এসে দরজা ভেঙ্গে তানিয়ার ঝুলন্ত মৃতদেহ নামিয়ে খাটে রাখে।

কিশোরীর মা বলেন, সকালে ভাত দেয়ার কথা বলে কোথায় চলে গেল। পরে জানতে পারি আত্মহনন করেছে।

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন বলেন, প্রাথমিকভাবে আত্মহননের বিষয়টির আলামত সংগ্রহ করা হয়েছে। কিশোরীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা