
কচুয়ার জগতপুর বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন
Link Copied Successfully!


কচুয়া উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নির্মানাধী ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা বৃহস্প্রতিবার দুপুরে অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন এর সভাপতিত্বে, মাহবুবুর রহমান মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্টমন্ত্রি ড. মহীউদ্দিন খান আলমগীর এমপি।
এ ছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান এড. হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল, সাধারন সম্পাদক জাকির হোসেন সবুজ, নৌকা প্রতীকের প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী রেজাউল মাওলা হেলাল মুন্সি চৌধুরী, এড. ইউসুপ পাটওয়ারী, ইউপি ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন বক্তব্য রাখেন।


E/N



























