বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১০, ২০২১ | ২:১৪
Link Copied Successfully!

মোহাম্মদ হাফিজ বাংলাদেশে আসবেন না আগেই জানিয়েছিলেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের বাকি সদস্যরা আসছেন এ সফরে। হাফিজের জায়গায় ইফতিখার আহমেদকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

হাফিজ প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ সফরে তাঁকে বিবেচনা না করতে। তাঁর বদলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টিতে ইফতিখার ছাড়াও থাকছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দুই রিজার্ভ ক্রিকেটার—হায়দার আলী ও খুশদিল শাহ।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির

বিজ্ঞাপন

বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি ছাড়াও চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টি তিনটি অনুষ্ঠিত হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। প্রথম টেস্ট চট্টগ্রামে ২৬ থেকে ৩০ ডিসেম্বর। ঢাকায় সিরিজের শেষ টেস্ট ৪ থেকে ৮ ডিসেম্বর। পিসিবি জানিয়েছে, টেস্ট দল ঘোষণা করা হবে পরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করা পাকিস্তান দলের প্রায় সব সাপোর্ট স্টাফই বাংলাদেশে আসবেন। তবে ব্যাটিং পরামর্শক অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেন এ সফরে থাকছেন না অন্য ব্যস্ততায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা