আফগানিস্তানে ১০ স্কুল পুনরায় চালু করল তুরস্ক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৫, ২০২১ | ১:৩০
Link Copied Successfully!

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে মেয়েদের স্কুল বন্ধ হয়ে যায়। এখনও মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি দেশটির নতুন সরকার। তবে এত সংকটের মধ্যেও তুরস্ক পরিচালিত ১৪ স্কুলের মধ্যে ১০টি পুনরায় খোলা হয়েছে।

বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু সংসদীয় বৈঠকে এ তথ্য জানান। খবর মিডল ইস্ট আইয়ের।

চাভুসগ্লু বলেন, কূটনীতির মাধ্যমে তুরস্ক আফগান নারীদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকিকে অনুরোধ জানিয়েছি, দেশ পরিচালনায় যেন আফগানিস্তানের সব পক্ষের অংশগ্রহণ থাকে।

বিজ্ঞাপন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের পরামর্শই শুধু যথেষ্ট নয়।  এ জন্য আমরা ১৪ স্কুলের মধ্যে ১০টি খুলে দিয়েছি, যা পরিচালনা করবে মারিফ ফাউন্ডেশন।

তুরস্কের অর্থায়নে আফগানিস্তানে ৮০ স্কুল পরিচালিত হয়।  এর মধ্যে ১৪টি মেয়েদের জন্য।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণে নেওয়ার পর কাবুলে ন্যাটো জোটের একমাত্র দেশ হিসেবে তুরস্কের দূতাবাস কার্যকর রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা