
কচুয়ার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন


কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অত্যাধুনিক ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ ভবনের শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার বাহার, ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম টগর, সাধারণ সম্পাদক এম. আখতার হোসাইন প্রমুখ।


এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলী আজগর প্রধান, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দীন, সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদল, সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যলীগের সভাপতি তাপস দাস, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. ফয়েজ উল্লাহসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
E/N



























