ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে হাজীগঞ্জ ডিগ্রী কলেজে দোয়া ও মিলাদ

Default User
হোসেন বেপারী
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২১ | ৪:৪২
Link Copied Successfully!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে হাজীগঞ্জ ডিগ্রী কলেজে দোয়া-মিলাদ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার দুপুরে হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র-শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠনের আয়োজন করা হয়।

কলেজের শিক্ষিকা তৌহিদা আক্তারের সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপিতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গভর্নিং বডি’র সদস্য সালাউদ্দিন ফারুক মামুন ও মো: শাহ্ জামাল। ওই সময় আরো বক্তব্য রাখেন, অধ্যাপক মো: সেলিম, অধ্যাপক মোরশেদ আহাম্মদ মজুমদার, অধ্যাপক মাকসুদুর রহমান, মো: ফয়েজ আহমদ, মো: মিজানুর রহমান।

ওই সময় কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ বলেন, এই দিনে হযরত মোহাম্মদ (সাঃ) মা আমেনার কোল আলোকিত করে এই পৃথিবীতে আগমন করেন। আমরা গর্বিত যে আমরা হযরত মোহাম্মদ (সাঃ) এর উম্মত। আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দোয়া-মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেছি।

বিজ্ঞাপন

ওই সময় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ,গভর্নিং বডি’র সদস্য এস এম আক্তারুজ্জামানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান। শেষে মুনাজাতের মাধ্যমে দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা