সুপার টুয়েলভে বাংলাদেশের সব ম্যাচ বিকাল ৪টায়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২১ | ১১:০৮
Link Copied Successfully!

ছোটদের’ টি ২০ বিশ্বকাপ শেষ! র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা আট দলের প্রথম রাউন্ডকে ছোটদের বিশ্বকাপই বলা হচ্ছিল। প্রথম রাউন্ড শেষে আজ শুরু হচ্ছে সেরা ১২ দলের মূল লড়াই। যার পোশাকি নাম ‘সুপার টুয়েলভ রাউন্ড’।

অনেকের কাছে এটাই আসল বিশ্বকাপ। প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে দুটি করে দল পেয়েছে সুপার টুয়েলভের টিকিট। র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলছে এই পর্বে। এখানেও রয়েছে দুটি গ্রুপ।

শুক্রবার চূড়ান্ত হয়েছে সুপার টুয়েলভের ১২ দল। প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক প্রথমবার টি ২০ বিশ্বকাপে খেলতে এসেই পুঁচকে নামিবিয়ার সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া। নেদারল্যান্ডসের পর কাল আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি।

বিজ্ঞাপন

প্রথম রাউন্ডে গ্রুপ রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘১’-এ। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলংকা। বাংলাদেশের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড সুপার টুয়েলভের গ্রুপ ‘২’-এ লড়বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপের রানার্সআপ নামিবিয়ার সঙ্গে। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনাল।

বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার টুয়েলভের ধুন্ধুমার লড়াই। রাত ৮টায় দুবাইয়ে আরেক হাইভোল্টেজ ম্যাচে টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা